২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে - (১) “অধস্তন আদালত” অর্থ সুপ্রীমকোর্টের অধস্তন যে কোন আদালত বা ট্রাইব্যুনাল; (২) “আদালত” অর্থ সপ্রীমকোর্ট সহ অধস্তন যে কোন আদালত বা ট্রাইব্যুনাল; (৩) “আদালত অবমাননা” অর্থ দেওয়ানী বা ফৌজদারী অবমাননা; (৪) “আপীল বিভাগ” অর্থ সুপ্রীমকোর্টের আপীল বিভাগ; (৫) “হাইকোর্ট বিভাগ” অর্থ সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগ; (৬) “দেওয়ানী অবমাননা” অর্থ ইচ্ছাকৃতভাবে কোন আদালতের রায়, ডিক্রী, নির্দেশনা, আদেশ, রীট, বা কার্যক্রম অবমাননা অথবা আদালতের নিকট প্রদত্ত কোন অঙ্গীকারনামা ভঙ্গ করা; (৭) “প্রজাতন্ত্রের কর্ম” অর্থ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৫২…