১৪। (১) কোন কোম্পানী কর্তৃক যদি আদালত অবমাননার অপরাধ সংঘটিত হয়, তাহা হইলে উক্ত কোম্পানীর সহিত সংশ্লিষ্ট যে ব্যক্তি বা ব্যক্তিগণ দ্বারা উক্ত অপরাধটি সংঘটিত হইয়াছে কেবল তিনি বা তাহারাই উক্ত অপরাধ করিয়াছেন বলিয়া গণ্য হইবেন। ব্যাখ্যাঃ এই ধারায়- (ক) “কোম্পানী” বলিতে কোন সংবিধিবদ্ধ সরকারি কতৃপক্ষ, নিবন্ধিত কোম্পানী, অংশীদারী কারবার, বাণিজ্য প্রতিষ্ঠান, সংঘ, সমিতি বা সংগঠনকে বুঝাইবে; (খ) বাণিজ্য প্রতিষ্ঠানের ক্ষেত্রে “পরিচালক” বলিতে কোন অংশীদারী বা পরিচালনা বোর্ডের সদস্যকেও বুঝাইবে।