৭৷ কোন ব্যক্তি এই আইন বা বিধির অধীন প্রদত্ত কোন আদেশ বা নির্দেশ পালনে বা তথ্য সরবরাহে ব্যর্থ হইলে বা কোন তদন্তের সময় তদন্ত কারী কর্মকর্তার সহিত সহযোগিতা না করিলে তিনি অনূর্ধ ৩ মাসের কারাদণ্ডে বা অনূর্ধ ২০ হাজার টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন৷