৬৷ এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে শ্রম পরিচালক বা তাহার নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মকর্তা- (ক) যে কোন ব্যক্তিকে কোন রেকর্ড, দলিলপত্র বা তথ্য পেশের নির্দেশ প্রদান করিতে পারিবেন; (খ) যুক্তিসংগত সময়ে নৌযানে বা তত্সম্পর্কিত যে কোন স্থানে প্রবেশ করিতে পারিবেন; (গ) নৌযান সম্পর্কিত যে কোন খাতাপত্র, রেকর্ড, রেজিস্টার বা দলিলপত্র পরীক্ষা-নিরীক্ষা করিতে পারিবেন এবং অনুরূপ যে কোন খাতাপত্র, রেকর্ড, রেজিস্টার বা দলিলপত্র তাহার নিকট পেশ করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে নির্দেশ প্রদান করিতে পারিবেন; (ঘ) নৌযান সম্পর্কিত যে কোন বিষয়ে যে কোন ব্যক্তির বক্তব্য বা বিবৃতি রেকর্ড করিতে পারিবেন: তবে শর্ত থাকে যে, এ…