৫৷ (১) সরকার প্রত্যেক নৌযানের উপর বাত্সরিক নৌযান ফি আরোপ করিতে পারিবে৷ (২) উপ-ধারা (১) এর অধীন আরোপণীয় ফি বিধিদ্বারা নির্ধারিত হইবে৷ (৩) এই ধারার অধীন আরোপিত ফি পরিশোধের জন্য শ্রম পরিচালক মালিকের উপর নোটিশ জারী করিবেন এবং নোটিশে উল্লিখিত তারিখের মধ্যে উহা পরিশোধ করিতে হইবে৷ (৪) উপ-ধারা (৩) এর অধীন জারীকৃত নোটিশে উল্লিখিত তারিখের মধ্যে যদি কোন মালিক ফি পরিশোধ না করেন, তাহা হইলে তাহাকে অপরিশোধিত ফি এর জন্য বিধিদ্বারা নির্ধারিত হারে অতিরিক্ত ফি প্রদান করিতে হইবে৷ (৫) এই ধারার অধীন যাবতীয় বকেয়া পাবলিক ডিমান্ড (Public demand) হিসাবে আদায় করা হইবে৷