২৷ বিষয় বা প্রসংগের পরিপন্থী কিছু না থাকিলে, এই আইনে,- (ক) “নৌযান” বা আভ্যন্তরীণ নৌযান” অর্থ Inland Shipping Ordinance, 1976 (LXXII of 1976) এর অধীন রেজিষ্ট্রিকৃত আভ্যন্তরীণ নৌযান; (খ) “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; (গ) “মালিক” অর্থ নৌযানের মালিক; (ঘ) “মজুরী” অর্থ কাজের বিনিময়ে প্রদেয় পারিশ্রমিক; (ঙ) “শ্রমিক” অর্থ Inland Shipping Ordinance, 1976 (LXXII of 1976) এর অধীন রেজিষ্ট্রিকৃত আভ্যন্তরীণ নৌযানে যে কোন রকমের কাজ করার জন্য নিযুক্ত শ্রমিক; (চ) “শ্রম পরিচালক” অর্থ শ্রম পরিচালক হিসাবে সরকার কর্তৃক নিযুক্ত ব্যক্তি৷