১১৷ (১) The Inland Water Transport (Regulation of Employment) Act, 1965 (E. P. Act III of 1965), অতঃপর উক্ত Act বলিয়া উল্লিখিত, এতদ্বারা রহিত করা হইল৷ (২) উক্ত Act রহিত হইবার পর- (ক) উক্ত Act এর অধীন গঠিত The Inland Water Transport (Regulation of Employment) Board, বলিয়া উল্লিখিত, ভাংগিয়া যাইবে; (খ) উক্ত বোর্ডের সকল স্থাবর ও অস্থাবর, তহবিল, নগদ ও ব্যাংকে গচ্ছিত অর্থ ও বিনিয়োগ এবং উক্ত সম্পত্তি সম্পর্কিত উহার যাবতীয় অধিকার বা উহাতে উহার যাবতীয় স্বার্থ সরকারের নিকট হস্তান্তরিত ও ন্যস্ত হইবে; (গ) উক্ত বোর্ড কর্তৃক বা উহার বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা-মোকদ্দমা সরকার কর্তৃক বা উহার বিরুদ্ধে…