আভ্যন্তরীণ নৌযান শ্রমিক (নিয়োগ-নিয়ন্ত্রণ) আইন, ১৯৯২ ( ১৯৯২ সনের ৫০ নং আইন ) [১০ নভেম্বর, ১৯৯২ আভ্যন্তরীণ নৌযান নিয়ন্ত্রণ ও নৌযানে নিয়োজিত শ্রমিকদের নিয়োগ এবং চাকুরীর শর্তাদি নির্ধারণের উদ্দেশ্যে প্রণীত আইন৷ যেহেতু আভ্যন্তরীণ নৌযান নিয়ন্ত্রণ এবং নৌযানে নিয়োজিত শ্রমিকদের নিয়োগ এবং চাকুরীর শর্তাদি নির্ধারণের উদ্দেশ্যে বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-