৮। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, আবহাওয়া সেবা বিষয়ক গবেষণা এবং পূর্বাভাস, সতর্কীকরণ পদ্ধতির সক্ষমতা বৃদ্ধিসহ আনুষঙ্গিক কার্যক্রম গ্রহণের লক্ষ্যে সরকার, প্রয়োজনে, অধিদপ্তরের তত্ত্বাবধানে, একটি ’জাতীয় আবহাওয়া গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্র’ প্রতিষ্ঠা করিতে পারিবে। (২) উপ-ধারা (১) এর অধীন প্রতিষ্ঠিত কেন্দ্র- (ক) অধিদপ্তরের আবহাওয়া বিজ্ঞানী ও অন্যান্য কর্মচারীগণের অভ্যন্তরীণ প্রশিক্ষণসহ আবহাওয়া সার্ভিস ব্যবহারকারী সংস্থার কর্মচারীগণকে আবহাওয়া সেবা সংক্রান্ত ও জনসচেতনতামূলক কার্যক্রমের বিষয়ে প্রশিক্ষণ প্রদান করিবে; (খ) এর কার্যাবলী ও পরিচালনা পদ্ধতিসহ আনুষঙ্গিক বিষয়াবলি বিধি দ্বারা নির্ধারিত হইবে;…