৭। (১) অধিদপ্তর বাংলাদেশের আবহাওয়া সেবা সংক্রান্ত ঘটনাবলি ও এতদ্সংক্রান্ত কার্যক্রম পরিচালনার জন্য সরকারিভাবে এখতিয়ারসম্পন্ন একমাত্র নির্ভরযোগ্য সংস্থা হিসাবে দায়িত্ব পালন করিবে। (২) অধিদপ্তর ব্যতীত অন্য কোনো ব্যক্তি বা সংস্থা আবহাওয়া সেবা সংক্রান্ত পর্যবেক্ষণ, পূর্বাভাস ও সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করিবে না। (৩) অধিদপ্তরের পূর্বাভাসের আলোকে অন্যান্য মন্ত্রণালয়, বিভাগ বা সংস্থা তাহাদের নিজ নিজ ক্ষেত্রের জন্য সতর্কীকরণ বিজ্ঞপ্তি, প্রয়োজনীয় অভিযোজন সহকারে, প্রস্তুত ও জারি করিতে পারিবে।