৬। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, অধিদপ্তরের দায়িত্ব ও কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা :- (ক) আবহাওয়া সেবা সংক্রান্ত কার্যাবলি- (অ) আবহাওয়া ও জলবায়ু বিষয়ে মৌলিক এবং বাংলাদেশের প্রেক্ষাপটে প্রায়োগিক গবেষণা কাজ পরিচালনাসহ আবহাওয়া সেবার মান উন্নয়ন এবং সরবরাহ নিশ্চিতকরণ; (আ) বৈজ্ঞানিক পদ্ধতিতে বায়ুমণ্ডলীয়, ভূমণ্ডলীয় ও জলীয় আবহাওয়া ঘটনাবলির এবং ভূমিকম্প ও ভূ-চুম্বকীয় সার্বক্ষণিক পর্যবেক্ষণ গ্রহণ; (ই) আবহাওয়া সেবা সংক্রান্ত কাজে ব্যবহৃত আবহাওয়া রাডার, ভূমিকম্প পরিমাপক ও ভূ-চুম্বকীয় পর্যবেক্ষণাগার পরিচালনা ও রক্ষণাবেক্ষণ; (ঈ) ঝড় সতর্কীকরণ ও নিরাপদ বিমান চলাচলে আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রের দৈনন্দিন…