৪। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর নামে একটি অধিদপ্তর থাকিবে। (২) এই আইন কার্যকর হইবার সঙ্গে সঙ্গে, এই আইনের বিধান অনুযায়ী, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্ত বিদ্যমান বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, উপ-ধারা (১) এর উদ্দেশ্য পূরণকল্পে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর হিসাবে গণ্য হইবে।