২৬। (১) অধিদপ্তর বাংলাদেশ ও তৎসংলগ্ন অঞ্চলসমূহে সংঘটিত ভূমিকম্প এবং সংঘটিত বা সম্ভাব্য ভূমিকম্পজনিত বন্যা, জলোচ্ছ্বাস বা সুনামির বিজ্ঞপ্তিসমূহ জারি করিবে। (২) অধিদপ্তর উপ-ধারা (১) এ উল্লিখিত বিজ্ঞপ্তিসমূহ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সংস্থা এবং গণমাধ্যমে প্রেরণ করিবে। (৩) অধিদপ্তর উপ-ধারা (১) এ উল্লিখিত ভূমিকম্প এবং সুনামি সংঘটন সম্পর্কিত বিজ্ঞপ্তিসমূহ সতর্কবার্তা আকারে প্রচারের ব্যবস্থা করিবে। (৪) অধিদপ্তর বঙ্গোপসাগর, ভারত মহাসাগর ও আরব সাগরে সংঘটিত বা সংঘটিতব্য সুনামি কার্যক্রম পরিচালনা, পূর্বাভাস প্রদান, তথ্য-উপাত্তের আদান-প্রদান, পর্যবেক্ষণের মানোন্নয়ন এবং মানব সম্পদ উন্নয়নে বিশ্ব…