২৪। (১) অধিদপ্তর বিভিন্ন ধরনের জলবায়ুগত ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সেবা প্রদান করিবে। (২) অধিদপ্তর জলবায়ু পরিবর্তনের প্রভাব ও ফলাফল সমীক্ষা, সময় সময়, জলবায়ু পূর্বাভাস প্রদান এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব নিরূপণে, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে, সরকার বা সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ বা দপ্তরকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করিবে। (৩) অধিদপ্তর গবেষণার আলোকে জলবায়ু সম্পদ সুরক্ষা ও ব্যবহারের প্রস্তাব সরকারের নিকট পেশ করিবে; এবং জলবায়ু সম্পদ সুরক্ষা ও ব্যবহারে সরকার কর্তৃক গৃহীত পরিকল্পনার ফলাফল সমীক্ষা করিবে।