২৩। (১) অধিদপ্তরের পূর্বানুমতি ব্যতীত, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান জলবায়ু সংক্রান্ত কোনো প্রকার সতর্কবার্তা প্রদান করিতে পারিবে না; এবং উক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান জলবায়ু সংক্রান্ত কোনো কার্যক্রম গ্রহণ করিলে তাহা অধিদপ্তরকে অবহিত করিবে। (২) অধিদপ্তর জলবায়ু পর্যবেক্ষণ, বিশ্লেষণ ও মূল্যায়ন সম্পর্কিত সকল প্রচেষ্টার সমন্বয় সাধন, ডব্লিউএমও স্বীকৃত আবহাওয়া পর্যবেক্ষণাগারের মাধ্যমে প্রতিনিয়ত উপাত্ত সংগ্রহ, সংরক্ষণ ও আন্তর্জাতিক বিনিময় নিশ্চিত করিবে। (৩) অধিদপ্তর, মাস, বৎসর ও শতাব্দী মেয়াদি জলবায়ু প্রক্ষেপণ (Projection) প্রস্তুত করিবে, এবং বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে উহা সরবরাহ করিবে। (৪) অধিদপ্তর…