২২। (১) গণমাধ্যম এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগ প্রচারকালে অবশ্যই অধিদপ্তর কর্তৃক জারিকৃত সর্বশেষ আবহাওয়ার পূর্বাভাস, সতর্কবার্তা ও বিশেষ বিজ্ঞপ্তি প্রচার নিশ্চিত করিবে। (২) গণমাধ্যম যে কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়া সতর্কবার্তা বা সম্পূরক বা সংশোধিত আবহাওয়ার পূর্বাভাস যাহা জাতীয় অর্থনীতি এবং জনগণের উপর সরাসরি প্রভাব বিস্তার করিবে বলিয়া প্রতীয়মান হয় উহা অন্যান্য চলমান সংবাদ বা অনুষ্ঠানের সহিত প্রচারের ব্যবস্থা করিবে।