২। সংজ্ঞা।- বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে- (১) ’’অধিদপ্তর’’ অর্থ ধারা ৪ এর অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর; (২) ’’আবহাওয়া’’ অর্থ ভূ-পৃষ্ঠে নির্দিষ্ট কোনো স্থানের নির্দিষ্ট সময়ের তাপমাত্রা, বৃষ্টিপাত, আর্দ্রতা, বায়ুচাপ, বায়ুপ্রবাহের গতি-প্রকৃতি, ইত্যাদি সাপেক্ষে বায়ুমণ্ডলীয় অবস্থা; (৩) ’’আবহাওয়া ঘটনা (Meteorological Phenomena)’’ অর্থে নিম্নবর্ণিত বিষয়সমূহ অন্তর্ভুক্ত হইবে, যথা:- (ক) বায়ুমণ্ডলীয় ঘটনা (Atmospheric Phenomena); (খ) ভূ-মণ্ডলীয় ঘটনা (Terrestrial Phenomena); (গ) জলীয় আবহাওয়া ঘটনা (Hydro-Meteorological Phenomena); (ঘ) বায়ুমণ্ডলের বাহিরে সংঘটিত…