১৯। (১) জনসাধারণের ব্যবহারের জন্য অধিদপ্তর প্রয়োজনীয় আবহাওয়া সেবা সংক্রান্ত পূর্বাভাস ও সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করিবে। (২) অধিদপ্তর উপ-ধারা (১) অনুযায়ী জারিকৃত আবহাওয়া সেবা সংক্রান্ত পূর্বাভাস ও সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা এবং গণমাধ্যমের নিকট প্রেরণ করিবে : তবে শর্ত থাকে যে, ঘূর্ণিঝড়ের সতর্ক সংকেত-৩ প্রদানের পর হইতে অধিদপ্তরকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহিত নিবিড় যোগাযোগ রক্ষা করিতে হইবে। (৩) উপ-ধারা (১) এ উল্লিখিত আবহাওয়া সেবা সংক্রান্ত পূর্বাভাস ও সতর্কীকরণ বিজ্ঞপ্তির ধরন ও বিস্তারিত বিবরণ অধিদপ্তরের ওয়েব সাইটে বিবৃত থাকিবে।