১৮। (১) অধিদপ্তর, প্রয়োজন অনুসারে, সরকারের অনুমোদনক্রমে, আবহাওয়া পর্যবেক্ষণলব্ধ তথ্যের ভিত্তিতে পূর্বাভাস প্রদানের উদ্দেশ্যে, যে কোনো স্থানে আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র স্থাপন করিতে পারিবে। (২) উপ-ধারা (১) এর অধীন স্থাপিত আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রের মানদণ্ড অধিদপ্তর কর্তৃক নির্ধারিত হইবে। (৩) সরকারের অনুমোদনক্রমে, অধিদপ্তর কর্তৃক নির্ধারিত মানদন্ড অনুযায়ী আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রের এলাকার সীমানা চিহ্নিতকরণ এবং উহা নগর, গ্রাম বা নগর পরিকল্পনার সহিত একীভূত করিতে হইবে।