অংশ-’খ’ ১৭। (১) অধিদপ্তর, নিম্নবর্ণিত বিষয়াদি বিবেচনাক্রমে, সরকার কর্তৃক গৃহীতব্য আবহাওয়া সেবা ও এতদ্সংশ্লিষ্ট স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনায় অন্তর্ভুক্তির জন্য উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করিবে, যথা :- (ক) ডব্লিউএমও ঘোষিত কৌশল ও উন্নয়ন পরিকল্পনা এবং আধুনিক যন্ত্রপাতি সংগ্রহ; (খ) সরকারের কৌশল ও উন্নয়ন পরিকল্পনা; (গ) আঞ্চলিক পরিসরে আবহাওয়া সেবা বিষয়ক কৌশল ও উন্নয়ন পরিকল্পনা; (ঘ) আন্তঃসরকার ওশেনোগ্রাফিক কমিশন (Intergovernmental Oceanographic Commission) (IOC) এবং আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (International Civil Aviation Organization) (ICAO) ঘোষিত কৌশল ও উন্নয়ন…