অংশ-’ক’ ১৬। (১) অধিদপ্তর, আবহাওয়া পর্যবেক্ষণ মানসম্মতকরণের উদ্দেশ্যে, ডব্লিউএমও এর নির্দেশনা অনুসারে সঠিক আবহাওয়া তথ্য-উপাত্ত সংগ্রহের জন্য নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করিবে। (২) ডব্লিউএমও এর স্বীকৃত মান অনুযায়ী আবহাওয়া যন্ত্রপাতি বিষয়ে অধিদপ্তর নিম্নরূপ বিস্তারিত ও সুনির্দিষ্ট বিবরণ (Specification) প্রকাশ করিবে, যথা :- (ক) পর্যবেক্ষণাগার স্থাপনের আদর্শ স্থান; (খ) পর্যবেক্ষণাগারে স্থাপিতব্য যন্ত্রপাতির প্রকার, বিবরণ ও সংখ্যা; (গ) পর্যবেক্ষণাগারে গৃহীত উপাত্তের এককের মান; (ঘ) পর্যবেক্ষণাগারে প্রাপ্ত তথ্যের সর্বশেষ এককের মান; এবং (ঙ) বিশেষায়িত পর্যবেক্ষণাগারের মান। (৩) সশস্ত্র বাহিনী ব্যতীত…