১৪। (১) অধিদপ্তর, সরকারের অনুমোদনক্রমে, আবহাওয়া সেবা সংক্রান্ত বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহের উদ্দেশ্যে স্থাপিত পর্যবেক্ষণ স্টেশন, পর্যবেক্ষণাগার, বা ক্ষেত্রমত, স্থাপনা এর মধ্যে পর্যবেক্ষণ নেটওয়ার্ক পরিচালনা করিতে পারিবে। (২) নিরাপদ জলযান ও বিমান চলাচলে প্রয়োজনীয় আবহাওয়া পূর্বাভাস ও সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারির ক্ষেত্রে, অধিদপ্তর আবহাওয়া যন্ত্র ও বেতার যোগাযোগ ব্যবস্থা সজ্জিত যে কোনো নৌযান, জাহাজ ও বিমানকে পর্যবেক্ষণ তথ্য প্রদানের জন্য নিদের্শনা প্রদান করিতে পারিবে; এবং এতদ্কাজে, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে, নৌযান, জাহাজ ও বিমানের প্রয়োজন অনুযায়ী আবহাওয়ার পূর্বাভাস শনাক্তকারী আধুনিক যন্ত্র…