১৩। (১) অধিদপ্তর, প্রয়োজন অনুসারে, সরকারের অনুমোদনক্রমে, আবহাওয়া সেবা সংক্রান্ত বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহের উদ্দেশ্যে, যে কোনো স্থানে পর্যবেক্ষণাগার, বা ক্ষেত্রমত, স্থাপনা স্থাপন করিতে পারিবে। (২) উপ-ধারা (১) এর অধীন স্থাপিত পর্যবেক্ষণাগার, বা ক্ষেত্রমত, স্থাপনাসমূহের মানদণ্ড অধিদপ্তর কর্তৃক নির্ধারিত হইবে। (৩) সরকারের অনুমোদনক্রমে, অধিদপ্তর কর্তৃক নির্ধারিত মানদণ্ড অনুযায়ী পর্যবেক্ষণাগার, বা ক্ষেত্রমত, স্থাপনার এলাকার সীমানা চিহ্নিত এবং উহা নগর, গ্রাম বা নগর পরিকল্পনার সহিত একীভূত করিতে হইবে।