১১। (১) মহাপরিচালকের দায়িত্ব হইবে নিম্নরূপ, যথা:- (ক) ধারা ৬ এ বর্ণিত কার্যাবলি সম্পাদন ; (খ) অধিদপ্তরের সকল প্রশাসনিক ও আর্থিক কার্যাদি পরিচালনা ; এবং (গ) অধিদপ্তরের কর্মচারীগণের কার্যাবলি তদারকি এবং তাহাদেরকে দিক-নির্দেশনা প্রদান। (২) মহাপরিচালক এই আইনের বিধানাবলি সাপেক্ষে এবং সময় সময়, সরকার কর্তৃক প্রদত্ত নির্দেশনা প্রতিপালন, কার্যাবলি সম্পাদন, ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করিবেন।