১০। সরকার ভিন্নতর কোনো আদেশ প্রদান না করিলে, মহাপরিচালকের পদ শূন্য হইলে বা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোনো কারণে মহাপরিচালক তাঁহার দায়িত্ব পালনে অসমর্থ হইলে, শূন্য পদে নবনিযুক্ত মহাপরিচালক কার্যভার গ্রহণ না করা পর্যন্ত বা মহাপরিচালক পুনরায় স্বীয় দায়িত্ব পালনে সমর্থ না হওয়া পর্যন্ত, অধিদপ্তরের প্রধান কার্যালয়ে কর্মরত কর্মচারীগণের মধ্যে পদবি ও কর্মে জ্যেষ্ঠতম ব্যক্তি মহাপরিচালকের সাময়িক দায়িত্ব পালন করিবেন।