৫। (১) অধ্যাদেশসমূহ ও উহাদের অধীন প্রণীত বিধি, প্রবিধান বা আদেশবলে কৃত কাজ-কর্ম, গৃহীত ব্যবস্থা বা কার্যধারাসমূহ, অথবা প্রণীত, কৃত, গৃহীত বা সূচীত বলিয়া বিবেচিত কাজ-কর্ম, ব্যবস্থা বা কার্যধারাসমূহ এমনভাবে নিষ্পন্ন হইয়াছে বলিয়া গণ্য হইবে যেন এই আইনের বিধানাবলী বলবৎ ছিল। (২) অধ্যাদেশসমূহের অধীন দায়েরকৃত কোন মামলা বা সূচীত কোন কার্যধারা বা গৃহীত কোন কাজ-কর্ম বা ব্যবস্থা নিষ্পন্নাধীন থাকিলে উহা এমনভাবে নিষ্পন্ন করা যাইবে যেন উহা সংশ্লিষ্ট অধ্যাদেশ এর অধীন দায়েরকৃত বা সূচীত বা গৃহীত হইয়াছে। (৩) অধ্যাদেশসমূহের অধীন কৃত কাজ-কর্ম, গৃহীত ব্যবস্থা বা কার্যধারাসমূহের ফলস্বরূপ কোন প্রতিকার বা করণীয়…