৪। ১৯৭৫ সালের ১৫ আগস্ট হইতে ১৯৭৯ সালের ৯ এপ্রিল তারিখ পর্যন্ত (উভয় দিনসহ) সময়ের মধ্যে জারীকৃত - (ক) তফসিলভুক্ত অধ্যাদেশসমূহ, এবং (খ) অন্যান্য অধ্যাদেশসমূহ দ্বারা প্রচলিত কোন আইন, আদেশ বা অধ্যাদেশ সংশোধন করা হইয়া থাকিলে উক্ত সংশোধনী অধ্যাদেশসমূহ (amending Ordinances) , এমনভাবে কার্যকর থাকিবে যেন এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, জাতীয় সংসদ কর্তৃক প্রণীত কোন আইন: তবে শর্ত থাকে যে, এই ধারার অধীন ১৯৭৫ সালের ১৫ আগস্ট হইতে ১৯৭৯ সালের ৯ এপ্রিল তারিখ পর্যন্ত সময়ের মধ্যে জারীকৃত কতিপয় অধ্যাদেশ কার্যকর করা হইলেও যতটুকু উহাদের বিষয়বস্তুর (contents) সহিত সংশ্লিষ্ট শুধুমাত্র ততটুকু গ্রহণ করা হইয়াছে মর্মে গণ্য…